বি.গার্ডেনে শুকনো পাতার স্তুপে আগুন - The News Lion

বি.গার্ডেনে শুকনো পাতার স্তুপে আগুন

 


দি নিউজ লায়নঃ     হাওড়ায় শিবপুর বোটানিক্যাল গার্ডেনের ভিতর শুকনো পাতার স্তুপে আগুন লাগার ঘটনায় বৃহস্পতিবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দমকল খবর পেয়ে দ্রুত এসে পৌঁছায়। একটি ইঞ্জিন অল্প সময়ের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। 


তবে আগুন ছড়িয়ে পড়লে ক্ষতির আশঙ্কা ছিল। কীভাবে শুকনো পাতার স্তুপে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, এদিনই শিবপুর এলাকায় একটি ল্যাম্পপোস্টেও কোনওভাবে আগুন লেগে যায়। দমকলের গাড়ি সেখানে আসার আগে আগুন নিভে যায় বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.